প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৩ লাখ ৯৩ হাজার ছাড়িয়ে গেছে।
আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৩০১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩ লাখ ৯৩ হাজার ৪১২ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ৬ কোটি ৮ লাখ ১৪ হাজার ৬৩৭ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার ২০০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ২০০ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ৯ হাজার ৭৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৫৩২ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৬৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৭১ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ৯২ হাজার ৭৪৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৫৫০ জনের।
মৃত্যুতে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৮ হাজার ৯২৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ১২৮ জনের।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৬৬ জনে।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৯১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





