পুলিশের উপর আস্থা ফিরিয়ে আনতে এবং পুশিশের কার্যক্রম আরো স্বচ্ছ করতে মার্কিন কংগ্রেসের কাছে ২৬৩ মিলিয়ন ডলারের অনুমোদন চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এই ফান্ড পুলিশের প্রশিক্ষণ, পরিধানযোগ্য বডি ক্যামেরা ও সংস্থার সংস্কার করে ওপর জনগণের আস্থা ফেরাতে ব্যবহার করা হবে।
সেন্ট লুইসের ফার্গুসনে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গার পর তিনি এই আহ্বান জানান।
এর আগে তিনি নাগরিক অধিকার নেতাদের সাথে একটি বৈঠক করেন।
ওবামা বলেন- এই সমস্যা শুধু ফার্গুনসের নয়। পুরো যুক্তরাষ্ট্রেরই সমস্যা। তবে এই সমস্যা সমাধানযোগ্য।
ইআর





