উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে ভয়াবহ লড়াইয়ের পর কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কানসাবা শহর দখল নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। শহরটি সিরিয়ার উত্তরাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে অবস্থিত। এ শহর দখলের কারণে সিরিয়া সরকারি সেনারা এখন সহজেই ইদলিব প্রদেশের জিসর আল-শুগুর শহরসহ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দখলের জন্য এগিয়ে যেতে পারবে।
গত কয়েকদিনে সিরিয়ার সেনারা লাতাকিয়ার বিরাট অংশ দখলে নিতে সক্ষম হয়েছে। তার আগে সিরিয়ার সেনারা লাতাকিয়ার রাবিয়া ও সালমা শহর দুটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। দুটি শহরেই সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি ছিল।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে, ২০০০ সন্ত্রাসী আজ (বৃহস্পতিবার) সিরিয়ায় ঢুকেছে। এসব সন্ত্রাসীকে নিরাপত্তা দিয়ে সিরিয়া সীমান্তে পৌঁছে দিয়েছে তুরস্ক। সন্ত্রাসীরা সিরিয়ার এজাজ প্রদেশের দিকে গেছে যেখানে গত কয়েকদিন ধরে কুর্দি যোদ্ধারা সন্ত্রাসীদের বিরুদ্ধে মরণপন লড়াই করছে
জেএইচ





