ভূমধ্যসাগরে ডুবে যাওয়া শরণার্থীদের বেশিরভাগই সোমালিয়ার নাগরিক। তাদের সংখ্যা ২ থেকে ৩শ হবে বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা।
অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর চেষ্টার সময় সোমবার মধ্যরাতে মিশরীয় উপকূলে নৌকাটি ডুবে যায়। এর আগে ওই দুর্ঘটনায় ৫ শতাধিক শরণার্থী প্রাণ হারিয়েছে বলে বিবিসি জানিয়েছিল।
সোমালিয়ার তথ্যমন্ত্রী মোহামেদ আবদি হায়ির টেলিফোনে সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন,‘ওই দুর্ঘটনায় আমাদের দেশের ঠিক কতজন প্রাণ হারিয়েছে তার সঠিক হিসাব জানা নাই। কেননা তারা অবৈধভাবে দেশ ছাড়ছিল।
তবে আমাদের অনুমান, সাগরে ডুবে যাওয়াদের ২ থেকে ৩শ জনই সোমালিয়ার নাগরিক।’ ওই নৌকায় প্রায় ৫শ যাত্রী ছিল বলেও তিনি জানিয়েছেন। নৌকার অধিকাংশ যাত্রীই মারা গেছে। মাত্র ৪১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এসএম





