'বোমা তৈরির অভিযোগে' বাহরাইনে ১১ জন ব্যক্তিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে দাবি করেছেন সরকারি কৌঁসুলিরা। খবর ডন অনলাইনের।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে শুনানির পর বুধবার এ রায় দেয় বাহরাইনের অপরাধ সংক্রান্ত উচ্চ আদালত। রায়ে আরেক ব্যক্তিকে ৫ বছরের দণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সবাই শিয়া মতাবলম্বী বলে ধারণা করা হচ্ছে। তবে, সরকারি বিবৃতিতে তারা শিয়া কি না তা নিশ্চিত করা হয়নি।
প্রসঙ্গত, দেশটিতে প্রায় তিন বছর ধরে শাসনব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ চলে আসছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সুন্নীরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। উল্লেখ্য, মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহর রয়েছে বাহরাইনে। আরব বসন্ত শুরুর পর তার ঢেউ লাগে 'মুক্তার দ্বীপ' বলে পরিচিত পারস্য উপসাগরের ছোট্ট দেশটিতে।
শিয়া মতাবলম্বীরা সুন্নী শাসকদের বিরুদ্ধে অন্যায়-অবিচারের অভিযোগ এনে প্রায়ই বিক্ষোভ করে থাকেন। প্রায়ই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়ে থাকে। বিক্ষোভকারীদের বিভিন্ন অভিযোগে পুলিশ গ্রেফতার করে থাকে। আর তাদেরকে বিভিন্নভাবে বিচারের মুখোমুখি দাড় করানো হয়। এসব অভিযোগের অধিকাংশই ভিত্তিহীন বলে অভিযোগ রয়েছে। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
বাহরাইনে ১১ জনকে ১৫ বছর করে কারাদণ্ড
'বোমা তৈরির অভিযোগে' বাহরাইনে ১১ জন ব্যক্তিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে দাবি করেছেন সরকারি কৌঁসুলিরা। খবর ডন অনলাইনের।





