ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার জোড়া গাড়িবোমা হামলায় ২১ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

গণমাধ্যমে কথা বলায় অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে পুলিশ কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় বাগদাদের ব্যস্ত বাণিজ্যিক এলাকা কারাদাহের পাশে একটি রেস্টুরেন্টের কাছে রোজাদাররা ইফতারের জন্য সমাবেত হচ্ছিলেন। সেখানে এক মিনিটের ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির আইন প্রণেতারা অভিজ্ঞ কুর্দি রাজনীতিবিদ ফুয়াদ মাসুমকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটে। সূত্র : এএফপি।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ