ইরাকের উত্তরাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিয়ন্ত্রিত এলাকার জমি কিনে নিচ্ছে ইসরাইলি ব্যবসায়ীরা। সেখানে দুই হাজারের বেশি ইহুদির জন্য আবাসন তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা 'ফার্স নিউজ'এসব তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, উত্তর ইরাকের নিনেভা প্রদেশের মসুল ও এর আশেপাশের শহরগুলোতে বসবাসকারী খ্রিস্টান, ইজাদি ও তুর্কমেনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জমি কেনার হিড়িক পড়েছে। তারা ওই এলাকা ছাড়তে সহজেই তাদের ভূ-সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। স্থানীয় এজেন্সিগুলো তা কিনে নিয়ে আরো বেশি দামে ইহুদি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছে।
আইএস নিয়ন্ত্রিত এলাকার সংখ্যালঘুদেরকে ঘর-বাড়ি বিক্রি করে সেখান থেকে চলে যাওয়ার জন্য সময়সীমা বেধে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইআর





