জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ‘কুখ্যাত রাশেদ চৌধুরী’কে বাংলাদেশে ফেরত নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজ হাতে নথিপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চয়ই জাতির পিতার খুনিকে আশ্রয় দেবে না। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে যেন ওয়ান ইলেভেন না হয়, সে জন্যই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে।

উন্নয়নের পুরোটা সুফল যেন দেশের মানুষ ভোগ করতে পারেন সে জন্য আবারও দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা।

এএস