শিশুর জন্মদানের খরচ হিসেবে মেডিক্যালকে এক মিলিয়ন ডলার (প্রায় ৭৮ কোটি টাকা) দিতে হচ্ছে এক কানাডিয়ান দম্পতিকে। শিশু জন্মের পর তার মা-বাবাকে বিশাল এ বিল ধরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের একটি হাসপাতাল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভ্রমণে যান ওই দম্পতি। ওই নারীর সন্তান প্রসবের সময়কাল আরো বেশ কিছুদিন বাকি ছিল। হাওয়াই ভ্রমণে থাকাকালে জেনিফার কিমমেল নামের ওই নারীর প্রসব বেদনা ওঠে। এরপর হাসপাতালেই নিয়ে যাওয়া হয় প্রসূতি মাকে।
তবে আগাম জন্ম হয় শিশুটির। বেশ কিছু তাকে ইনকিউবিটরে রাখা হবে তাকে। দিতে হবে দামী ওষুধ। এ জন্য বিশাল অর্থ দিতে হবে দম্পতিকে।
জেনিফার কিমমেল জানান, এত টাকা তাদের কাছে নেই। আবার ট্রাভেল ইনসুরেন্স কোম্পানি তাদের এ বাবদ বীমার টাকাও পরিশোধ করছেন না। ফলে বিপদে আছে এ নিয়ে। কোনো সংস্থা এ ব্যাপারে এগিয়ে আসেনি। হাসপাতালের বিল পরিশোধ করতে কানাডার নিজ পরিবারের কাছে বিষয়টি জানিয়েছে।
তথ্যসূত্র : বিবিসি।
ইআর





