[b]কায়রো:[/b] মিশরে প্রসিকিউটররা আল জাজিরার ২০ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনছেন। দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এমন চিত্র তুলে ধরার দায়ে এসব সাংবাদিক অভিযুক্ত হচ্ছেন।
মিশরের ইতিহাসে প্রথমবারের মত গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মুরসি সমর্থকরা রাজপথে নেমে আসেন। এ সময় তাদের ওপর চলে পুলিশি অভিযান ও ধরপাকড়।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যানুযায়ী,মুরসি সমর্থকদের ওপর অবিরাম অভিযানে কমপক্ষে এক হাজার ৪০০ জন মুরসি সমর্থক নিহত হয়েছেন।
অভিযানের অংশ হিসেবে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার ২০ জন সাংবাদিককে বুধবার বিচারের মুখোমুখি করা হয়। তাদের মধ্যে পুরস্কারপ্রাপ্ত এক অস্ট্রেলীয় সাংবাদিক, ব্রিটেনের দুই জন ও নেদারল্যান্ডের এক নারী সাংবাদিক রয়েছেন।
আল জাজিরা টেলিভিশনে মিশরে ইসলামপন্থীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের খবর প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষ চ্যানেলটির বিরুদ্ধে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে।
আল জাজিরার বিদেশী চার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, মিশরে গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজমান বলে খবর প্রকাশিত হয়েছে। এতে বিদেশে মিশর সম্পর্কে ভিন্ন বার্তা গেছে। আর চ্যানেলটির মিশরীয় ১৬ সাংবাদিকের বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে আল জাজিরা বলেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ খুবই তুচ্ছ এবং বাস্তবতার আলোকে তা করা হয়নি। সূত্র: এএফপি
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
মিশরে আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে
কায়রো: মিশরে প্রসিকিউটররা আল জাজিরার ২০ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনছেন। দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এমন চিত্র তুলে ধরার দায়ে এসব সাংবাদিক অভিযুক্ত হচ্ছেন।
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অরোরা হাসপাতালের সঙ্গে চুক্তি করল এমআরএ
দিনের বড় একটি সময়জুড়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো তাঁদের বিভিন্ন শারীরিক জটিলতার মুখেও পড়তে হয়। এসব সাংবাদিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।
খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠান ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
















