পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দু'টি বাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ২০ জন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, শুক্রবার সন্ধ্যায় করাচি ভ্রমণের জন্য অজ্ঞাত পরিচয় সৈনিকেরা যানবাহন দু'টি ভাড়া করে।
অস্ত্রধারীরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত ছিল বলেও রয়টার্সকে জানান তিনি।
যাত্রীরা গাড়ি বন্ধ করার জন্য বললে তাদের ওপর গুলি চালানো হয় বলে জানিয়েছেন সরাকারি কর্মকর্তারা।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
কোয়েটার মাসটাং শহরের নিকটে সংঘটিত হওয়া এই ঘটনা দু'টি গ্রুপের কেউ স্বীকার করেনি। সূত্র : বিবিসি।
কেএইচ





