ধর্ষণের অভিযোগে ওয়াশিংটনের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ বছর বয়সী এক ব্যক্তি নিজের রুমে শুয়েছিলেন। হঠাৎ রাত দুইটার সময় এক মহিলা দরজা খুলে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন।
১৭ জুন মধ্যরাতে ঘটনাটি ঘটে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই ব্যক্তি।
তিনি জানান, ২৬ বছর বয়সী চ্যানটে গিলম্যান তাঁর সঙ্গে জোর করে সেক্স করতে থাকে। তারপর ওই ব্যক্তি রুম থেকে বার করে দেয় মহিলাকে।
গিলম্যানের ডিএনএ পরীক্ষা করা হয়। তিনি শারীরিকভাবে আক্রমণ করেছিলেন তার প্রমাণ পাওয়া যায়। তবে অভিযুক্ত মহিলা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানিয়েছেন, মানসিক অসুস্থতায় ভুগছেন। কিন্তু গিলম্যান তাঁর পরিচিত বলে জানিয়েছন ধর্ষিত ব্যক্তি।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





