ফিলিস্তিনে হজরত ইউসুফ আ. এর মাজারে হামলা চালিয়েছে ইহুদিরা। পবিত্র মাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় মুসলিমরা। এতে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে অনেক ফিলিস্তিনি আহত হয়।
শনিবার এ খবর নিশ্চিত করেছে দৈনিক পাকিস্তান উর্দু।
ফিলিস্তিনি মিডিয়া সূত্র জানায়, ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্বাংশে অবস্থিত হজরত ইউসুফ আ. এর মাজারের কাছে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর গুলি, বোমা এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এসময় ফিলিস্তিনিরা তাদের ওপর পাথর নিক্ষেপ করে প্রতিরোধ করার চেষ্টা করে।
এদিকে ইসরায়েলি বাহিনী জানান, মাজারের কাছে গোলাগুলিতে আমাদের এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। তার অবস্থা অশঙ্কাজনক।
উল্লেখ্য, নাবলুস শহরে ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেয়া জমিতে ইহুদিরা বসতি স্থাপন করেছে। হজরত ইউসুফ আ. এর মাজারটি পশ্চিম তীরের পূর্বাংশে অবস্থিত।
ইহুদিবাদীরা মাঝে মধ্যেই সেখানে হানা দিয়ে মাজার অবমাননা করে। তবে ইহুদিরা এই মাজারটিকে হজরত ইউসুফ আ. এর মাজার মনে করে অবমাননা করলেও ফিলিস্তিনিরা এটিকে তাদের স্থানীয় ধর্মীয় নেতা শায়েখ ইউসুফ এর মাজার মনে করেন।
সূত্র : দৈনিক পাকিস্তান উর্দু
এসএম





