সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী কংগ্রেস থেকে পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি। লোকসভা নির্বাচনে কংগ্রেসের চরম বাজে ফলের দায়-দায়িত্ব নিজেদের কাধে তুলে নিয়েছেন মা-ছেলে। কংগ্রেসের দলীয় সূত্রে জানা গেছে, দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকের আগেই তারা পদত্যাগপত্র জমা দিতে পারেন। তবে, দলের শীর্ষস্থানীয় নীতি-নির্ধারক কমিটি তাদের পদত্যাগপত্র গ্রহণ করবেন না বলেই ধারণা করা হচ্ছে। কেননা, গান্ধী পরিবারের সোনিয়া-রাহুলই হলেন দলটির প্রতীকি নেতা। গতকাল শুক্রবার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে কথা বলেন সোনিয়া ও রাহুল গান্ধী। তারা ফল খারাপের জন্য নিজেদেরকে দায়ী করেন। সংবাদ সম্মেলনে রাহুল বলেন, "কংগ্রেস খুবই খারাপ করেছে। এটা আমাদের জন্য এক চিন্তার বিষয়। দলের সহ-সভাপতি হিসেবে আমি এর দায়ভার নিচ্ছি।" সোনিয়াও তার বক্তব্যে বলেন, "জনগণ আমাদের বিপক্ষে রায় দিয়েছে। কংগ্রেসের সভাপতি হিসেবে আমিই এই পরাজয়ের দায়িত্ব নিচ্ছি।" উল্লেখ্য, শুক্রবার প্রকাশিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। আর বিজেপি পেয়েছে ২৮৩টি আসন। বিজেপি জোট ছাড়া একাই সরকার গঠন করার মতো আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
দল থেকে পদত্যাগ করবেন সোনিয়া-রাহুল!
সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী কংগ্রেস থেকে পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি। লোকসভা নির্বাচনে কংগ্রেসের চরম বাজে ফলের দায়-দায়িত্ব নিজেদের কাধে তুলে নিয়েছেন মা-ছেলে।





