সিরিয়ার সীমান্তবর্তী শহর কুবানি রক্ষায় লড়াইরত কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে আইএসআইএল। শহর রক্ষায় নিয়োজিত কুর্দি যোদ্ধারা এ কথা জানিয়েছেন।
কুর্দি চিকিৎসক এবং কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার শেষ বেলায় কুবানি শহরের পূর্বাঞ্চলে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে আইএসআইএল।
কুবানির আয়েশা আবদুল্লাহ নামের এক পদস্থ কুর্দি কর্মকর্তা বলেন,"আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যে সব উপসর্গ দেখা দিয়েছে তার মধ্যে মাথা ঘোরা এবং চোখ থেকে পানি ঝরার মতো বিষয় রয়েছে।"
তবে কি ধরণের রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়েছে তা প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় বের করা সম্ভব হয় নি। কাছাকাছি তুর্কি হাসপাতালে আক্রান্ত ব্যক্তিদের সরিয়ে নেয়া হয়েছে বলে অন্যান্য খবরে বলা হয়েছে।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের সহযোগী ইজ্জত ইব্রাহিমের নেতৃত্বাধীন বাথপন্থিদের অনেকেই আইএসআইএল-এ যোগ দিয়েছে। এদের মধ্যে কারো কারো রাসায়নিক অস্ত্র প্রয়োগের দক্ষতা রয়েছে। রেডিও তেহরান
ইআর





