ফের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মসনদে জয়ললিতা। আজ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অডিটোরিয়ামে তাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল কে রোসাইয়া। জয়ললিতার সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও ২৮ জন সদস্য। শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতারা।

সবুজ শাড়ি পড়ে আজ অডিটোরিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানে আসেন আম্মা। সেখানে তাকে ফুলের তোড়ায় স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্য সচিব ।

জয়ললিতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, সরথকুমার, গীতিকার ইলাইয়া রাজার মতো ব্যক্তিত্বরাও। এই নিয়ে পঞ্চমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসলেন এআইডিএমকে নেত্রী।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে যান তামিলনাড়ুর তত্কালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা। সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পান তিনি।

গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ও পনিরসেলভম। দুর্নীতি মামলায় জেলে যাওয়ার পর মাস আটেক পর জয়ললিতার মুখ্যমন্ত্রী পদে ফেরা এরপরই নিশ্চিত হয়ে যায়।এপিবি আনন্দ।

ইআর