ভারতের বিখ্যাত মিডিয়া গোষ্ঠী ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন-এর সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার পারদ দ্রুত নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলল।

সারা দেশে সমীক্ষা চালিয়ে মুড অফ দ্য নেশন দেখেছে যে, দেশের ২৪ শতাংশ মানুষ এখন মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চায়।

২ মাস আগেও এই হারটি ছিল ৩৮ শতাংশ। সমীক্ষায় বলা হয়েছে যে, মোদির ভ্যাকসিন নীতি এবং কোভিড মোকাবেলার ব্যর্থতাই তার এই জনপ্রিয়তা হারানোর মূলে।

অন্যদিকে জাতীয় স্তরে জনপ্রিয়তা বেড়েছে ২ জনের। এরা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কিছুদিন আগে সর্বভারতীয় নিরিখে মমতার জনপ্রিয়তা ছিল ২ শতাংশ। তা বেড়ে হয়েছে ৮ শতাংশ। কেজরিয়ালের ৩ শতাংশ বেড়ে হয়েছে ৮ শতাংশ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোদি-অমিত শাহ জুটিকে ধরাশায়ী করার পর থেকেও সর্বভারতীয় স্তরে মমতার জনপ্রিয়তা বেড়েছে বলে মুড অফ দ্য নেশন জানাচ্ছে।

এইচএন