জর্ডানে দক্ষিণাঞ্চলে পুলিশের ওপর অর্তকিত হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে চার পুলিশসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির ‍পাবলিক সিকিউরিটি ডিরেক্টর এক বিবৃতিতে জানায়, ভিন্ন তিনটি নিরাপত্তা এলাকা ও পুলিশ স্টেশনে মুখোশধারী অজ্ঞাত বন্দুকধারীর পুলিশের ওপর হামলা চালায়। এর মধ্যে সবচেয়ে ভয়ানক হামলা চালানো হয় কারাকে।

এসব ঘটনায় নিহত ৫ জনের মধ্যে চার পুলিশ ছাড়া অপরজন কানাডিয়ান এক নারী।

হামলার পর বন্দুকধারীরা দ্রুত পালিয়ে যায়। এসব ঘটনায় আরো অন্তত দুই জন আহত হয়েছেন। হামলার ঘটনার পর ওইসব এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

এমই