লিবিয়ার সেনাবাহিনী, দলত্যাগী সাবেক জেনারেলের অনুসারীদের সাথে জঙ্গীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬৭ জন। সোমবার পূর্বাঞ্চলিয় শহর বেনগাজিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনী ত্যাগকারী সাবেক জেনারেল খালিফ হাফতার'র অনুসারীদের হেলিকপ্টারগুলো সংঘর্ষ চলাকালে সেনাবাহিনীকে সহায়তা করেছে। হাসপাতালের ডাক্তারা জানিয়েছেন, রক্তক্ষয়ী সহিংসতায় শুধুমাত্র বেনগাজিতে ২০ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে। এছাড়া, বেনগাজির পূর্বে অবস্থিত আল-মার্জ শহরে আহত হয়েছে ১৮ জন। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার আনসার আল-শরিয়া নামের জঙ্গি গ্রুপ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একটি ক্যাম্পে আক্রমণ করে। এরপর সংঘর্ষ শুরু হয়।সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। [b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২০
লিবিয়ার সেনাবাহিনী, দলত্যাগী সাবেক জেনারেলের অনুসারীদের সাথে জঙ্গীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬৭ জন। সোমবার পূর্বাঞ্চলিয় শহর





