উত্তর প্রদেশের গভর্নর আজিজ কোরেশি বলেছেন, কেবলমাত্র আল্লাহই ধর্ষণ ঠেকাতে পারে। সারা পৃথিবীর পুলিশ ফোর্সকে যদি ধর্ষণ ঠেকানোর দায়িত্ব দেয়া হয়, তবুও তা ঠেকানো যাবে না। কেবলমাত্র আল্লাহই ধর্ষণ ঠেকাতে পারে।
যে কোনো সময়ের চেয়ে বেশি ভারতে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে । সেখানে ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন সাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা যেমন গলা ফাটাচ্ছেন তেমনি উল্টো সুরে কথা বলছেন সেখানকার কিছু রাজনীতিক ব্যক্তি।
গত কয়েক মাসে ধর্ষণ নিয়ে বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি উঠলে এক নেতা বলেন, ছেলেরা ভুল করে ধর্ষণ করে। তাই বলে মৃত্যুদণ্ড দেয়া উচিত নয়।
টালিউডের অভিনেতা রাজনীতিক দেব ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরে ক্ষমা চান। জাদুশিল্পী ও রাজনীতিক পিসি সরকার জুনিয়র ধর্ষণ নিয়ে মুখ খুলে সমালোচনার মুখে পড়েন।
গত সপ্তাহে এক তরুণী বিধবার লাশ উদ্ধার হওয়ার পর মুলায়ম সিং যাদব বলেন, ২১ কোটির উত্তর প্রদেশে ধর্ষণ তুলনামূলক কম।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ