পাক-ভারত সীমান্তে সপ্তাহব্যাপী চলা উত্তেজনার মধ্যে এবার ভারতীয় একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় আটকে দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী, খবর দ্য ডন।

আজ (০৫ মার্চ) মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র এই তথ্য জানান।

পাক নৌবাহিনীর মুখপাত্র জানান, গতকাল (সোমবার) রাতে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় ভারতীয় সাবমেরিনটি আটকে দেওয়া হয়েছে।  

নৌবাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না। কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়।  

২০১৬ সাল থেকে এনিয়ে দু’বার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানি নৌবাহিনী।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার শুরু গত ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় বিমানবাহিনী সেদিন ভোরে পাকিস্তানে ঢুকে হামলা করে। অবশ্য ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে আটক করে পাকিস্তান। আটক ভারতীয় পাইলটকে শান্তির উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুক্ত করে দেন।

এমবি