মধ্য আফ্রিকার দেশ গ্যাবন-এ প্রতিদন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আলি বঙ্গো পুনঃনির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পেকাম মৌবেলেট জানান, শনিবারের ভোটে আলি বঙ্গো ৪৯ দশমিক ৮০ শতাংশ ভোট পেয়ে তার প্রতিদ্ব›দ্বী জিং পেং কে পরাজিত করেন। জিং পেং ৪৮ দশমিক ২৩ শতাংশ ভোট লাভ করেছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটার ছিল ছয় লাখ ২৭ হাজার আটশ পাঁচ জন এবং বঙ্গো এর মাঝে মাত্র পাঁচ হাজার পাঁচশ ৯৪টি ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

নির্বাচনে কমিশনের বিরোধী দলীয় সদস্যরা ফলাফল ঘোষণার সাথে সাথে সেটি প্রত্যাখ্যান করেছেন এবং জিং পেং পক্ষের কমিশনার পল মেরি ভোট চুরি করা হয়েছে বলে দাবি করেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, পেং এর নির্বাচনী পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই ফলাফল কখনই গ্রহণ করবে না।

ফলাফল ঘোষণার খানিক বাদেই দেশটির রাজধানীতে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

জেড