তিউনেশিয়ায় নতুন পার্লামেন্টের জন্য রোববার সকাল সাতটা থেকে শুরু হয়ে বিকাল ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এটিই দেশটির প্রথম গণতান্ত্রিক নির্বাচন।
ভোটগ্রহণের জন্য ৪,৫০০টি নির্বাচনী বুথ স্থাপন করা হয়। যেকোনো প্রকার আক্রমণ প্রতিহত করার জন্য নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে থাকে।
আইনসভার ২১৭ জন্য সদস্য নির্বাচনের জন্য একশ' রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ইসলামিক পার্টি 'এন্নাহদা' এবং ধর্ম নিরপেক্ষ 'নিদা টোনিস' দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই দুটি দল সবচেয়ে জনপ্রিয়।
উনিশ বছর বয়সি এক ছাত্র সামি রাজি বলেন, 'আমি ভোট দিতে আসতে পেরে খুবই আনন্দিত। গত নির্বাচনের চিত্র দেখে আমার চোখের পানি ঝরেছে। আজ আমি দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য এখানে এসেছি। এটি একটা ঐতিহাসিক সময়।'
উল্লেখ্য, তিউনেশিয়ার সাবেক রাষ্ট্রপতি জয়নাল আবেদিন বেন আলীর পতনের পর এটাই প্রথম নির্বাচন। সূত্র: আলজাজিরা।
কেএইচ





