৩ মাস বয়সী শিশু সন্তানকে ঘুসি মেরে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের এক পিতাকে আটক করা হয়েছে।
সিবিএস নিউজের খবরে বলা হয়, যুবক পিতা সাভেল জনসন (২৪) তার ৩ মাস বয়সী কন্যা এশিয়া ক্যাথির মুখে জোরে ঘুসি মারে। এরপর হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।
এশিয়া ক্যাথি যখন আহত ছিল, তখন সাভেল জনসনের বিরুদ্ধে নিজ শিশুকে বিপদের মুখে ফেলার অভিযোগ আনে পুলিশ। কিন্তু মৃত্যুর পর হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়।
ময়নাতদন্ত থেকে জানা যায়, মাথায় আঘাত পাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি নিজের জন্য কোন আইনজীবী নিয়োগ দিয়েছেন কিনা সেটা জানা যায়নি। এছাড়া তার বোন জানিয়েছে, সাভেল জনসন নিজ শিশুকে আঘাত করেনি। সূত্র: সিবিএস নিউজ।
[b]ঢাকা, ১ মে(টাইমনিউজবিডি) // টিআই[/b]