দক্ষিণ আফ্রিকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

জানা গেছে, গত সোমবার (১১ এপ্রিল) থেকে কোয়াজুলু-নাটাল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। কাদার স্রোতে আটকা পড়েছে বহু ঘরবাড়ি। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন।

এ ছাড়া বন্যায় কোয়াজুলু-নাটাল প্রদেশের অন্তত ৪১ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৩-৪ দিন এ বৃষ্টি অব্যাহত থাকবে। সূত্র : রয়টার্স

এমআর