ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে অবস্থিত হিল্লাহ শহরের বাইরে থেকে দেশটির নিরাপত্তা বাহিনী গুলিবিদ্ধ ৫৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির সামরিকবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদমান ইব্রাহিম জানান, হিল্লাহ শহরের বাইরে চাষাবাদের এলাকা থেকে বুধবার মৃতদেহগুলো উদ্ধারকরাহয়েছে।রাজধানী বাগদাদথেকে ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত হিল্লাহ শহরটি প্রধানত শিয়া অধ্যুষিত।

হাত ও চোখবাঁধা ওই ব্যক্তিদের মাথা বা বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। তবেনিহত ব্যক্তিদেরপরিচয় বা তাদেরকে কেনহত্যাকরা হয়েছে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।সূত্র: বিবিসি।

ঢাকা, ৯জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই