ভারতে একের পর এক বীভৎস ঘটনা ঘটছে নারী নির্যাতনের। এবার মেঘালয়ে ঘটেছে আরেক লোমহর্ষক ঘটনা। মেঘালয়ের সাউথ গারো হিলসে ধর্ষণে বাধা দেয়ায় এক মহিলার মাথার খুলি উড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। মেঘালয় পুলিশের আইজি, জিএইচপি রাজু জানিয়েছেন, মঙ্গলবার ওই মহিলা স্বামী ও পাঁচ ছেলে-মেয়ে নিয়ে বাড়িতেই ছিলেন। সন্ধে ৬টা নাগাদ পাঁচ-ছয় জন জিএনএলএ জঙ্গি হঠাৎ বাড়িতে ঢুকে। স্বামী ও ছেলেমেয়েদের ঘরে বন্ধ করে মহিলাকে টেনে-হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যায় তারা। ধর্ষণে ক্রমাগত বাধা দেওয়ায় শেষ পর্যন্ত তাকে রাইফেল থেকে মাথায় পরপর ছয়টি গুলি করে জঙ্গিরা। এর ফলে মাথার খুলি ফেটে দুই টুকরো হয়ে যায়। গারো হিলসের সাংসদ পি এ সাংমা এই ঘটনার নিন্দা করে বলেন,'প্রতিদিনই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। ঘটনায় খুবই চিন্তিত আমরা। আগে এ রকম ঘটনা ঘটত না। রাজ্য সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঘটনাটি আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আমরা জানাব।' সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
ধর্ষণে বাধা, মহিলার মাথায় ছয় গুলি
ভারতে একের পর এক বীভৎস ঘটনা ঘটছে নারী নির্যাতনের। এবার মেঘালয়ে ঘটেছে আরেক লোমহর্ষক ঘটনা। মেঘালয়ের সাউথ গারো হিলসে ধর্ষণে বাধা দেয়ায় এক মহিলার মাথার খুলি উড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।





