ইরাকে ইসলামিক স্টেট (আইএস) অধিকৃত ফাল্লুজার কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সরকারি বাহিনীর অন্তত ১৭ সদস্য নিহত হয়েছেন।
রোববার এ হামলার ঘটনা ঘটে বলে ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এক পুলিশ কর্মকর্তা জানান, ফাল্লুজার ঠিক বাইরে সরকারি বাহিনীর ব্যারিকেড পার হয়ে অন্তত তিনজন আত্মঘাতী হামলাকারী সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। এতে আরও অন্তত ১৫ সেনা আহত হয়েছেন।
কেএইচ





