দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে চিনি সংকটের কারণে কোমল পানীয় কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে ভেনেজুয়েলাতে তাদের সরবরাহকারীরা জানিয়েছে তারা আপাতত কোনো কাঁচামালের জোগান দিতে পারবে না।

দেশটিতে ক্রমবর্ধমান খাদ্য এবং জ্বালানী সংকটের প্রেক্ষাপটে কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেল। তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিতে এক ধরনের ধস নেমেছে।

কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে তারা আপাতত চিনি ছাড়া কোক অর্থাৎ শুধু ডায়েট কোক উৎপাদন করবে।
এই অবস্থা দ্রুত কাটিয়ে উঠার জন্য কোকাকোলা কর্তৃপক্ষ ভেনেজুয়েলার সরকার এবং কাঁচামাল সরবরাহকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উৎপাদন খরচ বেড়ে যাওয়া , সারের সংকট এবং মূল্য নিয়ন্ত্রণের কারণে ভেনেজুয়েলাতে আখের উৎপাদন কমে গেছে।
সেজন্য অনেক উৎপাদনকারী আখ চাষ বাদ দিয়ে ভিন্ন কোনো শস্য উৎপাদনে মনোযোগ দিয়েছে যার মাধ্যমে তারা বেশি মুনাফা করতে পারে।

এসএম