তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ের এরদোগান অভ্যুত্থানচেষ্টা নিয়ে আঙ্কারার সাথে সংহতি প্রকাশ করতে ব্যর্থ হওয়ার জন্য পাশ্চাত্য নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, যারা গণতন্ত্রের চেয়ে ষড়যন্ত্রকারীদের নিয়ে বেশি চিন্তিত, তারা তুরস্কের বন্ধু হতে পারে না।
শুক্রবার আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে এরদোগান ১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রশ্নে তুর্কি সরকারের প্রতিক্রিয়ার সমালোচনাকারী পাশ্চাত্য নেতাদের উদ্দেশ করে বলেন, আপনারা 'নিজেদের চরকায় তেল দিন।'
তিনি বলেন, 'যখন কোনো সন্ত্রাসী হামলায় ৫-১৯ জন মারা যায়, তখন আপনারা, পাশ্চাত্য দেশগুলো, পুরো দুনিয়ায় তোলপাড় শুরু করেন।'
'কিন্তু যখন গণতন্ত্র হেফাজতকারী, ৫২ ভাগ ভোট পেয়ে নির্বাচিত তুরস্ক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা হলো, তখন তোমরা তার পাশে দাঁড়াতে পারলে না। তোমরা পক্ষ নিলে বিশ্বাসঘাতকদের।'
অভ্যুত্থানচেষ্টার পর বিভিন্ন শ্রেণী-পেশার ১৮ হাজার লোককে আটক করা হয়েছৈ। এদের মধ্যে আট হাজারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
'মানহানির' মামলা প্রত্যাহার
এরদোগান আরো ঘোষণা করেন, অভ্যুত্থানচেষ্টার বিরুদ্ধে সবার মধ্যে ঐক্য প্রকাশের লক্ষ্যে তিনি তার বিরুদ্ধে অপমানসূচক মন্তব্যের জন্য যেসব মামলা করেছিলেন, সেগুলো প্রত্যাহার করে নিচ্ছেন।
তিনি বলেন, আমি তাদের ক্ষমা করে দিচ্ছি। সূত্র-আল জাজিরা, বিবিসি
এমবি





