বাংলাদেশে মার্স ভাইরাসে আক্রান্ত একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। বার্তাসংস্থা রয়াটার্স রোববার এ খবর দিয়েছে।
২০১২ সালে প্রথম মার্স ভাইরাস সনাক্ত করা হয়। এই ভাইরাসে আক্রান্ত রোগীর শ্বাস নিতে বেশ কষ্ট হয়। এছাড়া মার্স ভাইরাসে আক্রান্ত প্রতি ১০০ জন রোগীর মধ্যে ৪০ জন মারা যায়।
রয়াটার্সে'র খবরে বলা হয়, আক্রান্ত রোগীর বয়স ৫৩। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার সময় আবু ধাবিতে ট্রানজিট নিয়েছিলেন।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাইনস্টিটিউট (আইইডিসিআর) -র পরিচালক মাহমুদুর রহমান বলেন, রোগী যখন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে আবু ধাবিতে ট্রানজিট নিয়েছিলেন, সম্ভবত তখন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত সারা বিশ্বে ৮০০ বেশি লোক মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩১০ জন। যারা মারা গেছেন তাদের অধিকাংশই সৌদি আরবে বাস করতেন। এছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এ রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মারা গেছে। সূত্র: রয়াটার্স, এনডিটিভি।





