দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপান দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দিয়েছেন এক বৃদ্ধ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নারীদের বাধ্য করে সামরিক যৌনপল্লীতে কাজ করিয়ে নেওয়ার জন্য টোকিওর ক্ষমা চাওয়ার দাবিতে এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন ওই বৃদ্ধ।
অন্য প্রতিবাদীরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেছেন। তার শরীরের অবস্থা সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
ইয়োনহ্যাপ বার্তা সংস্থা বলেছে, ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ দক্ষিণ কোরিয়ার নাগরিক।
কোরিয়ার ওপর থেকে জাপানের উপনিবেশবাদ পতনের ৭০ বছর পূর্তিতে শনিবার থেকে সিউলের জাপান দূতাবাসের সামনে প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ শুরু করে।
কেএইচ





