সিরিয়ার রাকা প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) প্রচারণা বিষয়ক প্রধান ওয়েইল আদিল হাসান সালমান আল ফায়াদ নিহত হয়েছেন। তিনি আবু মোহাম্মদ আল ফুরকান নামেও পরিচিত।

সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছে আইএস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, গত মাসে সিরিয়ার রাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা হয়। এতে আল ফুরকান নিহত হন বলে পেন্টাগন দাবি করে।

সোমবার অনলাইনে আইএস একটি বিবৃতি প্রকাশ করে। এতে আবু মোহাম্মদ আল ফুরকানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে কবে, কোথায়, কিভাবে তিনি নিহত হয়েছেন তা বলা হয় নি।

এমবি