আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র একটি প্রতিনিধিদল আজ(বুধবার) তেহরানে পৌঁছেছে। ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি আলোচনার জন্য এই প্রতিনিধিদল ইরান সফরে এসেছে।
পাঁচ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইএইএ’র উপ মহা পরিচালক টেরো ভাজোরত্না। সহযোগিতা রূপরেখা বাস্তবায়নের আওতায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে একদিনের কারিগরি আলোচনা করবে প্রতিনিধি দলটি।
কয়েকটি ইস্যুতে ইরান ও আইএইএ’র মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য ২০১৩ সালে সহযোগিতা রূপরেখার যৌথ বিবৃতি সই করা হয়েছিল।
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মারিভান এলাকায় কথিত বিস্ফোরক পরীক্ষা এবং নিউট্রিনো গণনার বিষয়ে আইএইএ’র প্রতিনিধিদলের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনা হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থা বা এইওআইএ’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি গতকাল এ কথা জানিয়েছেন।
ইআর





