মোকোয়া শহর এখন পরিণত হয়েছে মৃত-পুরিতে। কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের এই শহরে ভারী বৃষ্টিপাতে কারণে মাটি আর পাথরে সমাহিত হয়েছে পুরো এলাকার অনেক মানুষ। যারা বেঁচে আছে তারা হয় আহত, নয়তো নিখোঁজ।
একজন নারী তার দুই মেয়ে ও এক নাতিকে খুঁজে পাচ্ছেন না। তিনি কান্না জড়িত কণ্ঠে বলছেন "তারা বেঁচে আছে কিনা আমি শুধু এটাই জানতে চাই"।
অনেকে পালিয়ে গেছে এলাকা ছেড়ে। পুতুমায়ো প্রদেশে এখন এক হাজারের বেশি সৈন্য ত্রাণ বিতরণ করছে।
দেশটির প্রেসিডেন্ট জন ম্যানুয়েল সান্তোস শনিবারেই ঘটনাস্থলে যান। তিনি বলেন সর্বশেষ মানুষটিকে খুঁজে না পাওয়া অব্দি আমরা উদ্ধার অভিযান থামাবো না।
শনিবার ভোররাতের দিকে যখন সবাই ঘুমিয়ে ছিল তখন এই ভুমিধসের ঘটনা ঘটে। তাই হতাহতের সংখ্যাও বেশি।
তবে আলসেই কত মানুষ মারা গেছে সেটা এখনি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত আছে।
স্থানীয় গণমাধ্যম বলছে মৃতের সংখ্যা ৩০০ জন। দেশটির প্রেসিডেন্ট সেখানে জরুরি অবস্থা জারি করেছেন।
সূত্র: বিবিসি
জারিফ





