প্রচণ্ড বরফ পড়ছে। তুষারঝড়ও হচ্ছে। তার ফলে বন্ধ ইস্তাম্বুল বিমানবন্দর। বিপর্যস্ত এথেন্সসহ গ্রিসের একটা বড় অংশ।
তুরস্কের অবস্থা
তুরস্কের ইস্তাম্বুল শহরের রাস্তা বরফে ঢাকা। তুষারপাতের জন্য বন্ধ করে দিতে হয়েছে ইউরোপের অন্যতম ব্যস্ত ইস্তাম্বুল বিমানবন্দর।
বরফের চাদরে মোড়া
ইস্তাম্বুলের রাস্তা বরফের চাদরে ঢাকা। বাড়িঘর, গাছপালা সবকিছুর মাথায় বরফ।
চলছে মছ ধরা
ইস্তাম্বুলে বরফে ঢাকা রাস্তা। তার ফুটপাথে দাঁড়িয়ে ছিপ হাতে মাছ ধরছেন অনেকে।
পরপর দুই বছর
এই নিয়ে পরপর দ্বিতীয় বছরেও তুরস্কে অপ্রত্যাশিত তুষারপাত হলো। তাপমাত্রা চলে গেছে হিমাঙ্কের অনেক নিচে।
রাস্তার হাল
বরফে ঢেকে গেছে এথেন্সের রাস্তা ও গাড়িগুলো। গাড়ি চলছে না। রাস্তার মাঝখান দিয়ে মানুষ হাঁটছেন।
বরফ সরানো হচ্ছে
এথেন্সের রাস্তা থেকে বরফ সরানো হচ্ছে। প্রবল তুষারপাত ও তুষারঝড়ের পর এথেন্সের তাপমাত্রা নেমেছে মাইনাস ১৪ ডিগ্রিতে। সূত্র : ডয়চে ভেলে।
এবিএস





