জাপানের ওকিনাওয়া দ্বীপে নতুন করে মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের বিরুদ্ধে রাজধানী টোকিওতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ওকিনাওয়ার হেনোকো উপসাগরের কাছে এ ঘাঁটি নির্মাণ করা হচ্ছে।

বিক্ষোভকারীদের হাতে ঘাঁটি ধ্বংস করার এবং জাপান-মার্কিন সামরিক জোট ভেঙ্গে দেয়ার দাবি সংবলিত প্ল্যাকার্ড ছিল।

বিক্ষোভকারীরা বলেন, প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সরকার জাপানকে পুনরায় সামরিকীকরণের দিকে নিয়ে যাচ্ছে এবং এ জন্য ওকিনাওয়ার অধিবাসীদের ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া, মার্কিন নতুন ঘাঁটি নির্মাণ বন্ধের ওকিনাওয়ার অধিবাসীদের দাবি গ্রাহ্য না করায় টোকিওর কঠোর সমালোচনা করেন বিক্ষোভাকারীরা।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ