[b]কায়রো [/b]:মিশরে নতুন সংবিধান প্রশ্নে দু’দিনব্যাপী গণভোটের আনুষ্ঠানিক ফলাফল শনিবার ঘোষণা করার কথা রয়েছে।এদিকে, মুরসির সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে তিন জনা নিহত হয়েছে। সারাদেশে উত্তেজনার মধ্যে এ ফলাফল ঘোষণা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে কায়রোতে দুই জন এবং কায়রোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল ফায়োমে একজন নিহত হয়।নিরাপত্তা কর্মকর্তারা জানান,শুক্রবার বেশ কয়েকটি নগরীতে পুলিশের সঙ্গে ইসলামপন্থীদের সংঘর্ষ হয়।
নতুন সংবিধানে সামরিক বাহিনীর ক্ষমতা বাড়ানো হয়েছে।বাহিনী আগামী আট বছরের জন্য দেশের প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিতে পারবে এবং সশস্ত্র বাহিনীর ওপর হামলার জন্য বেসামরিক নাগরিকদের বিচার করতে পারবে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড গণভোট বর্জন করে এবং ভোট চলাকালে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেয়।
পুলিশ জানায়,কায়রো ও অন্যান্য এলাকা থেকে ১শ’ ২৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আন্তর্জাতিক
মিশরে গণভোটের ফল ঘোষণা আজ :সংঘর্ষে নিহত ৩
কায়রো :মিশরে নতুন সংবিধান প্রশ্নে দু’দিনব্যাপী গণভোটের আনুষ্ঠানিক ফলাফল শনিবার ঘোষণা করার কথা রয়েছে।এদিকে, মুরসির সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে তি





