লোকসভা নির্বাচনে গাজিয়াবাদের প্রার্থী সাজিয়া বলেছেন, এই নির্বাচনে ভোট দেওয়ার সময় মুসলমানদের ‘ধর্মনিরপেক্ষ’ মনোভাব বদলে ‘সাম্প্রদায়িক’ হওয়া উচিত।
৭৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে সাজিয়া বলেন, ‘মুসলমানরা বেশি ধর্মনিরপেক্ষ। প্রথমবারের মতো মুসলমানদের সাম্প্রদায়িক হওয়া উচিত, তারা নিজেদের কথা চিন্তা করে ভোট দেয় না। অরবিন্দ কেজরিওয়াল আমাদের নিজেদের মানুষ।
সম্প্রতি মুম্বাইয়ে একটি কক্ষে মুসলমানদের সঙ্গে আলাপকালে সাজিয়া এসব কথা বলেন।
এদিকে সাজিয়ার এই ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এএপি অবশ্য এই মন্তব্যের সঙ্গে একমত নয়। এক বিবৃতিতে এএপি জানিয়েছে, ‘আমরা এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না, এ ধরনের বিষয় অনুমোদন করি না। আমাদের দলের সব প্রতিনিধিই কথা বলার ব্যাপারে সতর্ক থাকা উচিত, যেন কোনো কথার ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ না থাকে।’
এএপির জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি সাজিয়ার ভিডিও ক্লিপটি দেখেছি। তার এটা বলা উচিত হয়নি। এএপি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের রাজনীতি সমগ্র ভারতকে এক করার সময়।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]