ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে পর্যটক বহনকারী একটি বাস পাহাড় থেকে নীচে পড়ে গিয়ে ২৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৮ জন।
গতকাল শনিবার দেশটির পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
স্থানীয় গণমাধ্যম বলছে, পাহাড়ের একটি মোড় ঘোরার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটি নীচে পড়ে যায়। বাসে প্রায় অর্ধশতাধিকের মতে যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, মোটরসাইকেলের সাথে সংঘর্ষের পর গাড়ীটি ব্রেকফেইল হয়ে দুর্ঘটনাটি ঘটে।
জেড





