প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে অপমান করায় সাবেক মিস তুর্কিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে তুর্কির একটি আদালত। সাবেক এই বিউটি কুইন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরদোয়ানকে লক্ষ্য করে অপমানজনক পোস্ট দেয়ার প্রেক্ষিতে এই সাজা দেয়া হয়েছে।

প্রেসিডেন্টকে অপমান করার জন্য মঙ্গলবার রাজধানী ইস্তাম্বুলের একটি আদালত ২৭ বছর বয়সী মডেল মার্ভে বুয়াউকসার্ককে দোষী সাব্যস্ত করে ১৪ মাসের জেল দেয়।

কিন্তু মডেল মার্ভে আগামী পাঁচ বছরের মধ্যে এই জাতীয় কাজ আর করবেন না এই শর্তে সাথে সাথেই তার জেল স্থগিত করা হয়। মার্ভের আইনজীবী এমির তেলসি বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে ফ্রান্স ভিত্তিক ইউরোপীয় আদালত স্ট্রাসবর্গে আবার আপিল করবেন।

মডেল মার্ভে বুয়াউকসার্ক ২০০৬ সালের সুন্দরী প্রতিযোগিতায় মিস তুর্কি নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি তার ইন্সটাগ্রাম পেইজে একটি ব্যঙ্গাত্বক কবিতা পোস্ট করার পরও তাকে সাময়িক আটক করা হয়েছিল।
বর্তমান তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান তখন প্রধানমন্ত্রী ছিলেন। সরকারি আইনজীবীরা তখন বলেছিলেন, ঐ কবিতায় এরদোয়ানকে লক্ষ্য করে অপমানজনক ইঙ্গিত ছিল। তবে মিস তুর্কি সেটা প্রত্যাখ্যান করেছিলেন।
জেড