গ্রীসের ইজিয়ান সাগরের লেসবোস উপকূলের অদূরে মঙ্গলবার ভোরে এক নৌকা ডুবিতে দুই শিশুসহ ৭ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরো দুই জন।
গ্রীসের বন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর সাগরে থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জীবিতরা জানান, গ্রীসের কোস্টগার্ড তাদের নৌকাকে দড়ি দিয়ে টেনে দ্রুতগতিতে তুরস্কের বন্দরের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় তা ডুবে যায়। এ ঘটনার তদন্ত চলছে।
আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারত মহাদেশের যুদ্ধ বিগ্রহ ও দরিদ্র দেশগুলো থেকে পালিয়ে আসা লোকজনের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের অন্যতম বন্দর হল গ্রীস।
ইউরোপে ঢোকার অগ্রাধিকার রুট হিসেবে গ্রীসের ইজিয়ান সাগর ব্যবহার করে মানব পাচার গত বছর শুরু হয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
গ্রীসের উপকূলে নৌকাডুবি, ৭ অভিবাসী নিহত
গ্রীসের ইজিয়ান সাগরের লেসবোস উপকূলের অদূরে মঙ্গলবার ভোরে এক নৌকা ডুবিতে দুই শিশুসহ ৭ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরো দুই জন। গ্রীসের বন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর সাগরে থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।





