ভারতের নাগাল্যান্ডের ফিক জেলার লোজাফুহু গ্রামের কাছে শনিবার বরযাত্রী বহনকারী একটি বাস গিরিখাতে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক বালক রয়েছে।
পুলিশ জানায়, নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্টের বরযাত্রীবাহী একটি বাস গিরিখাতে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ১১ জন এবং ফিক জেলা হাসপাতালে নেয়ার সময় আরো দু’জন মারা যায়।
বাসটি ফিক জেলা থেকে মনিপুরের উখরুল জেলার জেসামিতে যাচ্ছিল। হতাহতের ঘটনায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং শোক প্রকাশ করেছেন।
এমএ





