সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে শারজার আল দাহিদ শহর থেকে দূরে আল বাতায়েহ এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
তাৎক্ষণিকভাবে ওই বাংলাদেশির পরিচয় জানা যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে, তাও নিশ্চিত হওয়া যায়নি।
গালফ নিউজ বলছে, শনিবার সকালে পুলিশের অভিযান পরিচালনা কক্ষে মরুভূমিতে একটি মৃতদেহ পড়ে থাকার খবর আসে। পরে পুলিশ, চিকিৎসাকর্মী ও অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
মৃতদেহটি আল দাহিদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই বাংলাদেশির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ।
এফএফ





