থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক হামলায় সরকারবিরোধী ২ বিক্ষোভকারী নিহত ও ২২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহরের গণতন্ত্র ভাস্কর্যে অবস্থিত বিক্ষোভ ক্যাম্পে বিস্ফোরণ ও গোলাগুলির ফলে হতাহতের ঘটনাটি ঘটে।
পুলিশের মেজর ওয়ালপ প্রাথুমুয়াং বার্তা সংস্থা এএফপি'কে বলেছেন, হামলার শিকার প্রথম ব্যক্তিটি বিক্ষোভ ক্যাম্পে ঘুমাচ্ছিলেন। দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন পাহারাদার যাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বর্তমান মন্ত্রীসভার পরিবর্তে সরকারি প্রশাসনকে দায়িত্ব দিতে সিনেটকে চাপ দিচ্ছিল বিকোভকারীরা।
গত সপ্তাহে থাইল্যান্ডের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অপসারণের পর দেশটিতে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাটি ঘটল।
গত বছরের নভেম্বর মাস থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর কমপক্ষে ২৭ জন নিহত এবং শত শত লোক আহত হয়েছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
থাইল্যান্ডে ২ বিক্ষোভকারী নিহত, আহত ২২
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক হামলায় সরকারবিরোধী ২ বিক্ষোভকারী নিহত ও ২২ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,





