২০২০-২১ অর্থবছরের জন্য বেতন বাড়ানো হবে যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ কর্মীর যারা পাবলিক সার্ভিসে কাজ করেন।

তাদের মধ্যে আছেন শিক্ষক, চিকিৎসক ও পুলিশ।

থেকে যাওয়া বাজেটের অর্থ দিয়ে এই বাড়তি বেতন দেয়া হবে।

চ্যান্সেলর বলছেন, করোনাভাইরাসের এই সময়টায় তারা যে কাজ করেছেন সেটার কোনো তুলনা হয় না।

করোনাভাইরাসের কারণে ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রায় ৩০০ কর্মী মারা গেছেন।

শিক্ষক ও চিকিৎসকদের বেতন বাড়বে বেশি। এরপর পুলিশ কর্মীদের যারা সামাজিক দূরত্ব থেকে শুরু করে লকডাউন কার্যকরে সহায়ক ভূমিকা রেখেছেন। তথ্য সূত্র- বিবিসি

এমবি