ইয়েমেনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা করেছে আমেরিকা। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, মার্কিন যুদ্ধ জাহাজ থেকে সোমবার রাজধানী সানার লক্ষ্যবস্তুর ওপর এ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে আঘাত হানা হয়েছে। সৌদি জোটের জঙ্গি বিমানগুলো সানার আনসারুল্লাহ যোদ্ধাদের অস্ত্র ভাণ্ডারে আঘাত হানতে ব্যর্থ হওয়ার পর মার্কিন যুদ্ধজাহাজ থেকে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সোমবার সৌদি জোটের জঙ্গি বিমানগুলো সানার উপকণ্ঠের ফাজ আত্তান ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলা করেছিল। এ ঘাঁটিতে হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র রয়েছে।
মার্কিন যুদ্ধজাহাজ থেকে হামলা চালানোর মধ্য দিয়ে সৌদি জোটের আগ্রাসনে সরাসরি মদদ দিল আমেরিকা। সূত্র:আইআরআইবি
জেডআই





