ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পরপর কয়েক দফা বিস্ফোরণের ঘটনা হয়েছে।

এই হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে,সূত্র-আনন্দবাজার।

জানা যাচ্ছে জাকার্তায় জাতিসংঘের কার্যালয়ের কাছেই অবস্থিত সারিনাহ শপিং সেন্টারের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে, এখনও সেখানে চলছে গুলির লড়াই। শোনা যাচ্ছে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দও। গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। যে এলাকায় এই হামলা হয়েছে, সেখানে প্রচুর বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত অবশ্য কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এমবি