ইরানের একটি আদালত আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি চালানোর দায়ে দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।

এক সংবাদ সম্মেলন এ কথা জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন মোহসিনি-এজেয়ি।

গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ার পরই ইরানের বিপ্লবী আদালত এ শাস্তি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অবশ্য এ দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয় নি। এ ছাড়া, তাদের মামলার বিষয়ে বিস্তারিত কোনো বিবরণও দেন নি ইরানের বিচার বিভাগের মুখপাত্র । (সূত্র: রেডিও তেহরান)

এমকে