ভারতের পশ্চিমবঙ্গের সুকনা এলাকায় মঙ্গলবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছে।
অপর এক সেনা কর্মকর্তা এ ঘটনায় আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
এআই
ভারতের পশ্চিমবঙ্গের সুকনা এলাকায় মঙ্গলবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের সুকনা এলাকায় মঙ্গলবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছে।
অপর এক সেনা কর্মকর্তা এ ঘটনায় আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
এআই
গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা যেন আরো একবার বড় ধরনের ধাক্কা খেল খোদ বাণিজ্যনগরী মুম্বাইয়ে। একটি পরিচিত শপিং মলের ভেতরে তৈরি করা নামাজের ঘর বা প্রেয়ার রুমকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
টানা ৩ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ এসেছে ৪৬ জনের।
বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশজুড়ে কয়েক লাখ মানুষ বিক্ষোভ ও ধর্মঘটে অংশ নিয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৫৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৪৪৮ জনকে। এ ছাড়া অগ্নিসংযোগের ৮৬টি ঘটনা ঘটেছে।
দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি ও নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) উৎপাদন ক্ষমতার কারখানা স্থাপনের উদ্যোগের পরিকল্পনা রয়েছে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।